1. admin@dailydhakarkotha.com : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌদ্দগ্রামের ব্যাপক উন্নয়নমূলক কাজ অনুমোদনের জন্য ব্যস্ত সময় কাটাচ্ছেন কামরুল হুদা ড. গোলাম রাব্বানী নয়ন বাঙালিকে দেশে ফেরার নির্দেশ প্রধানমন্ত্রীর কামরুল হুদার হাতকে আরো শক্তিশালী করতে চৌদ্দগ্রামের নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন চৌদ্দগ্রামের নারীকে মারধরের পর হত্যার চেষ্টা চৌদ্দগ্রামে পরিকল্পিত সন্ত্রাস- নৈরাজ্যের’ প্রতিবাদে বিএনপির মিছিল চৌদ্দগ্রামে দিনে দুপুরে পাকা ঘর ভেঙে চুরমার: সন্ত্রাসীরাদের বিরুদ্ধে মামলা ইউপি নির্বাচনে আলোচনায় লালমাইয়ের আবদুল জলিল সওদাগর সরকারের সঙ্গে আলোচনা না করেই ইউপি নির্বাচনের তারিখ দিয়েছে ইসি চৌদ্দগ্রামে অগ্নিসংযোগে ঘরহারা পরিবার পেল নতুন বাড়ি চৌদ্দগ্রামে বিএনপি’র মহাসচিব রুহুল কবির রিজভীর আগমনে উচ্ছ্বসিত নেতাকর্মী ও সাধারণ মানুষ

চৌদ্দগ্রামে পরিকল্পিত সন্ত্রাস- নৈরাজ্যের’ প্রতিবাদে বিএনপির মিছিল

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

পারভেজ: দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও সহিংসতার প্রতিবাদে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে মিছিলটি চৌদ্দগ্রাম বাজার থেকে শুরু হয়ে বীর উত্তম শহীদ জিয়া হলের সামনে গিয়ে শেষ হয়। এসময় বক্তারা দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো ধরনের ষড়যন্ত্র ও নৈরাজ্য প্রতিহত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সমাবেশে বক্তব্য রাখেন, চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপির সভাপতি জিএম তাহের পলাশী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার শাহ আলম রাজু পৌর বিএনপির সহ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পাটোয়ারী দুলাল, উপজেলা বিএনপির সহ সভাপতি শাহ আলম, উপজেলা যুব দলের আহবায়ক জামাল উদ্দিন মামুন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খোরশেদ আলম,ছাত্রদল সেক্রেটারী আবির আবদুল্লাহ, পৌরসভা ছাত্রদলের সভাপতি শাহরিয়ার জাকির বাধন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি হারুন অর রশিদ মজুমদার, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, নুরুন্নবী পাটোয়ারী নুরু, মনির হোসেন মজুমদার, মো ফারুক হোসেন, পৌরসভা বিএনপির সহ সভাপতি কাজী জসিম উদ্দিন, মোঃ আলী পাটোয়ারী, ইসহাক বেপারী, ছালেহ আহাম্মদ পাটোয়ারী, কামাল উদ্দিন পাটোয়ারী, যুবদলের আহবায়ক মো হাসান মৎসীজীবী দলের আহবায়ক অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার কথা
Theme Customized By Shakil IT Park