1. admin@dailydhakarkotha.com : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌদ্দগ্রামের ব্যাপক উন্নয়নমূলক কাজ অনুমোদনের জন্য ব্যস্ত সময় কাটাচ্ছেন কামরুল হুদা ড. গোলাম রাব্বানী নয়ন বাঙালিকে দেশে ফেরার নির্দেশ প্রধানমন্ত্রীর কামরুল হুদার হাতকে আরো শক্তিশালী করতে চৌদ্দগ্রামের নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন চৌদ্দগ্রামের নারীকে মারধরের পর হত্যার চেষ্টা চৌদ্দগ্রামে পরিকল্পিত সন্ত্রাস- নৈরাজ্যের’ প্রতিবাদে বিএনপির মিছিল চৌদ্দগ্রামে দিনে দুপুরে পাকা ঘর ভেঙে চুরমার: সন্ত্রাসীরাদের বিরুদ্ধে মামলা ইউপি নির্বাচনে আলোচনায় লালমাইয়ের আবদুল জলিল সওদাগর সরকারের সঙ্গে আলোচনা না করেই ইউপি নির্বাচনের তারিখ দিয়েছে ইসি চৌদ্দগ্রামে অগ্নিসংযোগে ঘরহারা পরিবার পেল নতুন বাড়ি চৌদ্দগ্রামে বিএনপি’র মহাসচিব রুহুল কবির রিজভীর আগমনে উচ্ছ্বসিত নেতাকর্মী ও সাধারণ মানুষ

ফেসবুক-মেসেঞ্জারে সক্রিয়তা, চট্টগ্রামে যুবলীগের দুই সদস্য গ্রেপ্তার

  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

ইমরান মজুমদার : চট্টগ্রাম নগরীতে টানা ১০ ঘণ্টার অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পাঁচলাইশ মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নগরীর পাঁচলাইশ ও খুলশী এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সাতকানিয়ার খাগরিয়া ইউনিয়নের সজল কান্তি দাশ (৫১) এবং ফটিকছড়ির সারোয়ার জাহান নুর ওরফে আদিব (৩৫)।

পুলিশ জানায়, সজল কান্তি দাশ বর্তমানে পাঁচলাইশ থানাধীন সানন্দা আবাসিক এলাকায় বসবাস করছিলেন। অন্যদিকে সারোয়ার জাহান নুর ওরফে আদিব খুলশী থানাধীন রূপসী হাউজিং এলাকায় বসবাস করতেন।

পুলিশের দাবি, গ্রেপ্তার দুজন নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী যুবলীগের সক্রিয় সদস্য। তারা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে সক্রিয় থেকে ঝটিকা মিছিলসহ বিভিন্ন কার্যক্রমে যুক্ত ছিলেন।

পাঁচলাইশ মডেল থানা পুলিশ আরও জানায়, বিশ্বস্ত সূত্রের তথ্য পর্যালোচনার ভিত্তিতে তাদের অবস্থান শনাক্ত করা হয়। পরে পাঁচলাইশ ও খুলশী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার কথা
Theme Customized By Shakil IT Park