1. admin@dailydhakarkotha.com : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌদ্দগ্রামের ব্যাপক উন্নয়নমূলক কাজ অনুমোদনের জন্য ব্যস্ত সময় কাটাচ্ছেন কামরুল হুদা ড. গোলাম রাব্বানী নয়ন বাঙালিকে দেশে ফেরার নির্দেশ প্রধানমন্ত্রীর কামরুল হুদার হাতকে আরো শক্তিশালী করতে চৌদ্দগ্রামের নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন চৌদ্দগ্রামের নারীকে মারধরের পর হত্যার চেষ্টা চৌদ্দগ্রামে পরিকল্পিত সন্ত্রাস- নৈরাজ্যের’ প্রতিবাদে বিএনপির মিছিল চৌদ্দগ্রামে দিনে দুপুরে পাকা ঘর ভেঙে চুরমার: সন্ত্রাসীরাদের বিরুদ্ধে মামলা ইউপি নির্বাচনে আলোচনায় লালমাইয়ের আবদুল জলিল সওদাগর সরকারের সঙ্গে আলোচনা না করেই ইউপি নির্বাচনের তারিখ দিয়েছে ইসি চৌদ্দগ্রামে অগ্নিসংযোগে ঘরহারা পরিবার পেল নতুন বাড়ি চৌদ্দগ্রামে বিএনপি’র মহাসচিব রুহুল কবির রিজভীর আগমনে উচ্ছ্বসিত নেতাকর্মী ও সাধারণ মানুষ

নেপালে লাশের পাহাড়: মর্গে জায়গা নেই

  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: ভোটেকোশী নদীর প্রলয়ঙ্করী বন্যায় একের পর এক লাশ উদ্ধারের পর নেপালের হাসপাতাল ও মর্গগুলোতে উপচে পড়া ভিড় তৈরি হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

পরিস্থিতি সামাল দিতে ও পচন রোধ করতে কর্তৃপক্ষ এয়ার কন্ডিশনার, তাপমাত্রা নিয়ন্ত্রিত কক্ষ এবং ড্রাই আইসের ব্যবহার শুরু করছে, এমনকি প্রয়োজনে দেবঘাটের বৈদ্যুতিক শ্মশান ব্যবহারেরও পরিকল্পনা নেওয়া হয়েছে।
রসুয়া ও নুয়াকোট থেকে ভেসে আসা লাশ চিতওয়ান, তানাহুন এবং নওয়ালপরাসি পর্যন্ত পাওয়া যাচ্ছে। চিতওয়ানের ত্রিশূলী ও নারায়ণী নদী থেকে ১৩৭টি মরদেহ উদ্ধারের পর ভরতপুরে ২৫০টি লাশ ধারণক্ষমতার একটি অস্থায়ী সংরক্ষণ কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। বহু পরিবার স্বজনদের ছবি নিয়ে শনাক্তকরণের জন্য হাসপাতালগুলোতে ভিড় জমাচ্ছে।

পোখরা একাডেমি অব হেলথ সায়েন্সে লাশগুলো ২ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা হচ্ছে, যা সর্বোচ্চ ১০ দিন থেকে দুই সপ্তাহ পচন রোধ করতে পারে। দীর্ঘমেয়াদী সংরক্ষণের জন্য হিমাগার না থাকায় চিকিৎসকরা চিন্তিত। পরিচয় নিশ্চিত করতে পুলিশ লাশগুলোর ছবি, আঙুলের ছাপ ও ডিএনএ নমুনা সংগ্রহ করছে এবং ময়নাতদন্ত শেষ করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার কথা
Theme Customized By Shakil IT Park